এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ এর উপসচিব ইশরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ২৮৫ নম্বর আসন, চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ৭ (ক) (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে সরকার।
.png)
এতে আরো বলা হয়, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।