[ জাতীয় ]
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আট
ফাইল ফটো
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার পাঁচজন এবং বাকিরা ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৪৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৬০ জন।
একই সময়ে সারাদেশে ছাড় পেয়েছেন ৯০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৬২ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৪৪৪ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!