ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১, ৩০ এপ্রিল ২০২৩
গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল
ফাইল ফটো

ঋণখেলাপির দায়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কর্মকর্তা। 

রোববার সকালে শহরের বঙ্গতাজ অডিটোরামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচনে প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: নির্বাচন
লিংক সফলভাবে কপি হয়েছে!