ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সন্ধ্যায় আসতে পারে ৬০ কিলোমিটার গতির ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২, ১ মে ২০২৩
সন্ধ্যায় আসতে পারে ৬০ কিলোমিটার গতির ঝড়
ফাইল ফটো

রাজধানীসহ দেশের ২০টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এতে আরো বলা হয়, এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!