ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ১ মে ২০২৩
নতুন ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ২১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি তিনজন দেশের অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৬ জন ঢাকার মধ্যে এবং ১৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৭৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৮৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৫৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!