ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০, ১৫ মে ২০২৩
ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ফটো

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় কিছুটা বৃষ্টি হলেও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে মোখার প্রভাব শেষ হয়ে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে।

Advertisement

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!