ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রায় শীর্ষে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ১০ মে ২০২৩
বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রায় শীর্ষে মিয়ানমার
ফাইল ছবি

বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে বয়ে ভয়াবহ তাপপ্রবাহ। বৈশ্বিক উষ্ণতার কারণে ক্রমেই  তাপমাত্রা বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। এমন অবস্থায় আজও বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ানমারের চাউক। 

তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বুধবার (১০ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা ছিল নাইজারের টিলাবেরি শহরে। তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের ন’জামেনা শহর। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আরো পড়ুন>> আদালত চত্বর থেকে পিটিআই দলের মহাসচিব গ্রেফতার

চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চম স্থানে নাইজারের বির্নি-এন’কনি শহর, যার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের ছোর শহর। সেখানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সপ্তম, অষ্টম, নবম স্থানে থাকা শহরগুলোতেও। এসব স্থানে রয়েছে যথাক্রমে নাইজারের গৌরে, সেনেগালের লিঙ্গুর এবং একই দেশের পোডর শহর। দশম স্থানে রয়েছে মৌরিতানিয়ার আকজুজত শহর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আবহাওয়ার এসব তথ্য ওজিমেট ডটকম নামে একটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছে এলডোরোডো ওয়েদার ডটকম। ওজিমেট মূলত অনলাইনে উন্মুক্ত তথ্য ব্যবহার করে, যার বেশিরভাগই নেওয়া হয় যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) থেকে। এসব তথ্য ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে নয় বলে ওজিমেটের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

সূত্র: এলডোরোডো ওয়েদার

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!