ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৩৯ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ৭ মে ২০২৩
বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়াল ৩৯ ডিগ্রি
ফাইল ফটো

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। একই সঙ্গে তাপপ্রবাহের আওতা বেড়েছে। শনিবার দেশের ২৭ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছিল। এছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এরই মাঝে তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের তিন বিভাগ ও ১৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরো বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Advertisement

সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।

আগামী দুইদিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাপমাত্রা আরো বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনে লঘুচাপটি ঘণীভূত হতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ২৭ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!