ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ২৮ মে ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৬৭ জন হাসপাতালে
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ৬৭ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৬৭ জন ভর্তি রোগীর মধ্যে ৫৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং নয় জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৭৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ১৭৭ এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৯৪ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী এক হাজার ৫৪৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৯৮৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৬২ জন।  

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!