[ জাতীয় ]
নতুন ৩৫ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ জনেই রয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেম ৩০ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।
.png)
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, বর্তমানে দেশে মোট ১৬৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪০ জন এবং ঢাকার বাইরে ২৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০০১ জন এবং ঢাকার বাইরে ৫৬৭ জন রয়েছেন। একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৩৯১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৮৫১ জন এবং ঢাকার বাইরে ৫৪০ জন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!