ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি শুরু করেছি: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৭, ২৪ মে ২০২৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি শুরু করেছি: স্বাস্থ্য অধিদফতর
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুরোগী বাড়ছে। এ অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুরোগী বাড়তে পারে। এ কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও হাসপাতালে রোগীর চাপ কমাতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছি।

বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম শুরু হয়নি। এর আগেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্য বছরের তুলনায় কয়েকগুণ বেশি। সেজন্য আমরা আগাম সর্তকতা ও প্রস্তুতি শুরু করেছি। আমরা দেশবাসীকে এজন্য সচেতন করতে চাই, যাতে সবাই এই মৌসুমে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলি।

Advertisement

তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও আছেন। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও মশক ব্যবস্থাপনার কাজ আরো জোরদার হলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!