[ জাতীয় ]
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন রোগী ১০১
ফাইল ফটো
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯২ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।
.png)
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৮৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১৪ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩৩৬ জন ঢাকার এবং ৫৬ জন ঢাকার বাইরে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!