[ জাতীয় ]
সিসিক নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না।
.png)
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!