[ জাতীয় ]
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা লোকালয়ে স্থান পায় না: এটিইউ প্রধান
ছবি: সংগৃহীত
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিরা লোকালয়ে স্থান পাচ্ছে না। এ কারণে তারা পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় আশ্রয় নেয়।
বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এটিইউ প্রধান বলেন, পাহাড়ে এমন অনেক এলাকা রয়েছে- যেখানে জনগণের প্রবেশাধিকার নেই। জঙ্গিরা সেসব এলাকায় কিছু বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা পাচ্ছে। তাদের সঙ্গে মিয়ানমারের কিছু গ্রুপ যোগ দিয়েছে।
.png)
তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে জঙ্গিদের নিয়ে পাহাড়ের পরিস্থিতি ঘোলাটে। সেখানে এটিইউ গোপনে তথ্য সংগ্রহ করছে। কোনো জঙ্গি পাহাড় থেকে লোকালয়ে ঢুকেছে কিনা সে বিষয়ে খোঁজখবর রাখছি।
অতিরিক্ত আইজিপি রুহুল আমিন বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা আমরা শুরু থেকেই ফলোআপে রেখেছি। এ ধরনের অপরাধীরা খুবই চতুরতার সঙ্গে আত্মগোপনে থাকে, তাই এদের ধরতে কিছুটা সময় লাগে। আমরা আশা করছি, তাদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!