ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯, ২১ জুন ২০২৩
সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এক লাখ ৭,১০২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আর হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ৩ জন নারী।

মঙ্গলবার মধ্যরাতে হজ পোর্টাল সূত্রে আরো জানা গেছে, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৯,৭৯৮ জন ও বেসরকারিভাবে গেছেন ৯৭ হাজার ৩০৪ জন। আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। 

হজ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনার (বিজি -৩৩১৩) ফ্লাইটের হজযাত্রীরা আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

Advertisement

এদিকে গতকাল সন্ধ্যায় হজ প্রশাসনিক দল বাংলাদেশি হজযাত্রীদের তাবুসমূহ সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মিনা পরিদর্শন করেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সৌদি
লিংক সফলভাবে কপি হয়েছে!