ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, জানালো আবহাওয়া অধিদফতর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ২৪ জুন ২০২৩
ঈদের দিন বৃষ্টি হবে কিনা, জানালো আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এমতাবস্থায় ঈদুল আজহার দিনে বৃষ্টি হবে কিনা সেটি নিয়ে শঙ্কায় মুসল্লিরা। 

শনিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম  বলেন, ঈদের দিন ঢাকায় সকালের দিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে।

তিনি জানান, সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হতে পারে। তবে তাপপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।

Advertisement

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!