[ জাতীয় ]
বাংলাদেশ থেকে সৌদি গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন হজযাত্রী
ফাইল ফটো
চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬২ জন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন।
.png)
হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এদিকে আজ (রোববার) ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ।
উল্লেখ্য, সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!