প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।
নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন মুসল্লিরা। এরপর মহান আল্লাহপাকের রহমতের জন্য পশু কোরবানি করবেন তারা।
.png)
এদিকে এবারো বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় তৃতীয় জামাত, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।