ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আজ কেমন থাকবে দেশের আকাশ জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭, ৩০ জুন ২০২৩
আজ কেমন থাকবে দেশের আকাশ জানালো আবহাওয়া অফিস
সংগৃহীত ছবি

ঈদের দিন সারাদেশের আকাশেই মেঘ ছিলো। বৃষ্টি, বর্জ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। আজ শুক্রবার ঈদের পরের দিনের আকাশও মেঘাচ্ছন্ন থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ দেশের আট বিভাগে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। 

বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায়  ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!