ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯, ২ জুলাই ২০২৩
৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, সতর্কতা সংকেত
ফাইল ফটো

দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

এদিকে, শনিবার রাত পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮২ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!