[ জাতীয় ]
আসছে আরেকটি নিম্নচাপ, কবে থেকে
ফাইল ফটো
আজ শনিবার, ২৪ আষাঢ়। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আগের চেয়ে দুই দিন ধরে দেশে বেশি এলাকাজুড়ে বৃষ্টি হলেও পরিমাণে তেমন বাড়েনি। আরো দু-এক দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। তখন এর প্রভাবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শনিবার দেশের নয় জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এ মাসের ১৩-১৪ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে এ সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।
.png)
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। আগামী মঙ্গলবার থেকে দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লঘুচাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!