[ জাতীয় ]
ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির অর্থ কমিটির চেয়ারম্যান বাংলাদেশ
মো. খুরশেদ আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলো।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্যামাইকার কিংস্টনে আইএসএ সদর দফতরে ৫ থেকে ৭ জুলাই অনুষ্ঠিত আইএসএ ফাইন্যান্স কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
.png)
এছাড়া কানাডার কেনেথ ওং সংস্থাটির ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পররাষ্ট্র মন্ত্রণালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!