ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই, সর্বশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১, ১১ আগস্ট ২০২৩
বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই, সর্বশেষ যা জানা গেল
ফাইল ফটো

এক সপ্তাহ ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজকের পর থেকে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যা বুধবার পর্যন্ত চলবে। 

এদিকে শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের সব বিভাগেই এ মাসজুড়ে থেমে থেমে বৃষ্টি হবে। আজকের পর থেকে ১৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি থাকবে। ১৪ তারিখে বৃষ্টি একটু কমতে পারে। এরপর আরো দুদিন বৃষ্টি হবে। বুধবারের পর কমতে থাকবে বৃষ্টি। এরপর বাড়তে থাকবে তাপমাত্রা।  

Advertisement

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অনেক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শনিবারের পর আবহাওয়ার সামান্য পরিবর্তনও আসতে পারে।

এদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টশ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!