সোমবার এক সেমিনার এসব কথা বলেন তিনি। রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ট্যুরিস্ট পুলিশ গঠনের পর জিডিপিতে পর্যটন খাতের অবদান ২০১৩ সালে ছিল ২.৯ শতাংশ। সেখানে ২০২১ সালে তা বেড়ে হয়েছে ৪.৪৪ শতাংশ। আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, আমরা ট্যুরিস্ট পুলিশকে আরো গতিশীল ও সেবার মান বাড়াতে উদ্যোগ নিচ্ছি।
.png)
পর্যটন খাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, এ খাতে ২০১৫ সালে কর্মসংস্থান ছিল ১৭ লাখ, ২০২২ সালে তা হয়েছে ৪০ লাখ। পর্যটন থেকে রাজস্ব খাতে ২০১৩ সালে আয় ছিল ৬১৩ কোটি টাকা, ২০২১ সালের তথ্যানুযায়ী হয়েছে ২২৭৯ কোটি টাকা।
তিনি বলেন, ভ্রমণ পর্যটনে বৈশ্বিকভাবে বাংলাদেশ ২০১৭ সালে ছিল ১২৩তম অবস্থানে। সেখানে এখন হয়েছে ১০০তম দেশ। আমাদের অবস্থান এগিয়েছে। ২০১৭ সালে দেশি পর্যটক দেশি বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ করেছে এক কোটি ৩৬ লাখ, ২০২২ সালে তা হয়েছে ৪ কোটি ২৫ লাখ। ২০১৭ সালে বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে ১ লাখ ৩৭ লাখ। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তা হয়েছে ২ লাখ ১৪ হাজার। এই বৃদ্ধিই প্রমাণ করে আমাদের পর্যটন খাত এগিয়ে যাচ্ছে।
পুলিশকে আরো ট্যুরিস্টবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ট্যুরিস্ট পুলিশের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ বাংলাদেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে। যে কারণে ট্যুরিস্ট পুলিশের ওপর দায়িত্ব ও প্রত্যাশাও বাড়ছে।