রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নামে একটি সংগঠন।
.png)
বৈঠক শেষে ইসি সচিব বলেন, নির্বাচন মনিটরিং ফোরামের ব্যানারে ৫ বিদেশি অতিথিসহ একটি প্রতিনিধি দল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল। তাদের চাওয়া অনুযায়ী বেলা ১১টা থেকে মতবিনিময় বৈঠক হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের সাবেক নির্বাচন কমিশনারসহ শ্রীলংকা ও মালদ্বীপের নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাদের দেশে কীভাবে নির্বাচন পদ্ধতি কাজ করে এবং আমরা নির্বাচনের সময় কীভাবে কাজ করি- মূলত সেসব তথ্য নিয়ে আলোচনা হয়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, তারা আমাদের দেশের নির্বাচন সম্পর্কিত ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার আমাদের পক্ষ থেকে তাদের নির্বাচন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়েছিল, যেখানে তাদের দেশগুলোর নির্বাচন ব্যবস্থা কীভাবে চালু আছে তা জানতে চাওয়া হয়।