[ জাতীয় ]
সংসদ নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ
ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানান।
তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গ (বিশেষ চাহিদা সম্পন্ন) ভোটারের সংখ্যা ৮৫২ জন।
.png)
নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা চূড়ান্ত ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে তারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে। এরপর ভোটার হওয়ার সুযোগ থাকলেও তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে না।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!