বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কুয়েতে থেকে একজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পাঠাতে আগে টিকিটের মূল্য ছিল ২৫৫ দিনার, বর্তমানে যা কমিয়ে ১৭৫ দিনার করা হয়েছে। একই সঙ্গে কুয়েত থেকে চট্টগ্রাম ও সিলেটে একজন প্রবাসীর মরদেহ পাঠাতে টিকিটের মূল্য ছিল ২৭৫ দিনার, যা বর্তমানে কমিয়ে ১৯০ দিনার করা হয়েছে।
কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, অনেকে ভাড়া কমানোর জন্য অনুরোধ করেছিলেন। পরে আমরা হেড অফিসে যোগাযোগ করলে তারাও সাড়া দিয়ে ভাড়া আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে।
.png)
তিনি আরো বলেন, ভাড়া কমানোর ফলে প্রবাসীরা উপকৃত হবেন। অনেক প্রবাসীর কুয়েতে কেউ নেই, এ কারণে মারা যাওয়ার পর বিমানের খরচ দিতে কষ্ট হয়ে যায়। সবদিক বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ খরচ কমিয়েছে, যা অন্য কোনো এয়ারলাইন্সে পাওয়া যাবে না।
সমাজকর্মী মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাংলাদেশ বিমান কুয়েত প্রবাসীদের মরদেহ বহনে খরচ কমিয়েছে। এটা কুয়েত প্রবাসীদের জন্য খুশির সংবাদ।