ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১, ৭ নভেম্বর ২০২৩
বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। একটি প্রমোকোড ব্যবহার করলেই বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটেই এ ছাড় পাওয়া যাবে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট (https://www.biman-airlines.com/) ও ফেসবুক পেজে এ ছাড়ের তথ্য জানানো হয়েছে।

বিমানের ওয়েবসাইটে বলা হয়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের (কানাডা ও যুক্তরাজ্য ছাড়া) টিকেট কেনার ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু করেছে। যে কেউ এই প্রমোকোড (SMILEBIMAN) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ বিশেষ মূল্যছাড় পাবেন। এজন্য গ্রাহককে বিমানের ওয়েবসাইট বা মোবাইলে টিকিট বুকিং দিতে হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!