[ ভ্রমণ ]
বিমানের সব রুটের টিকিটে ১০ শতাংশ ছাড়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটে ১০ শতাংশ ছাড় দিয়েছে।
রোববার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
বিমানের ফেসবুক পেইজে বলা হয়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের (কানাডা ও যুক্তরাজ্য ছাড়া) টিকেট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড (SMILEBIMAN) চালু করেছে বিমান। যে কেউ এ প্রমোকোড ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ বিশেষ মূল্যছাড় পাচ্ছেন।
.png)
এজন্য গ্রাহককে বিমানের ওয়েবসাইট বা মোবাইলে টিকিট বুকিং দিতে হবে। আর এ ছাড় পেতে হলে রোববার (১ অক্টোবর) রাত ১২টার মধ্যেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!