ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ২৯ নভেম্বর ২০২৩
সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল টিম
ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৪০টি টিমসহ সারা দেশে ৪২৮টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪০টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়া, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!