ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আপিলের জন্য ১০ অঞ্চল ঠিক করা হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৩
আপিলের জন্য ১০ অঞ্চল ঠিক করা হয়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আপিলের জন্য ১০টি অঞ্চল ঠিক করা হয়েছে। অঞ্চলভিত্তিক আপিলগুলো করতে হবে। কর্মকর্তারা সুন্দরভাবে আপিল গ্রহণ করছেন। এগুলো শুনানিতে দাখিল করা হবে। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি হবে। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনবো। শুনে সিদ্ধান্ত দেবো।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য তৈরি অস্থায়ী ১০টি বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নমিনেশন সাবমিশনের পর যারা সংক্ষুব্ধ হন, তারা আপিল করতে পারেন। আমাদের যারা রিটার্নিং অফিসার আছেন তারা পরীক্ষা করে মনোনয়নপত্র গ্রহণ করেন। কিছু কিছু প্রত্যাখ্যানও হয়। যারা প্রত্যাখ্যাত হন ও যাদের নমিনেশন পেপার গ্রহণ করা হয়, দুটোর বিরুদ্ধেই কিন্তু আপিল করা যায়। এক্সসেপ্টেশন অ্যান্ড রিজেক্টশন, আপিল করার জন্য নির্দিষ্ট সময় আছে। ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত যে কেউ আপিল করতে পারবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরআই
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!