মঙ্গলবার বিকেলে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যেন ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে; এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।
.png)
তিনি আরো বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যেন ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে; এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।
এর আগে, তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম।