ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীত বাড়বে, যা বলছে আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ২৯ ডিসেম্বর ২০২৩
শীত বাড়বে, যা বলছে আবহাওয়া অফিস
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমেছে। আগামী রোববার থেকে রাতের তাপমাত্রাও কমতে পারে। এতে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

আবহাওয়া অফিস জানায়, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

আরো জানা গেছে, শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার কমে হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ভাড়া-কমাকে অপরিবর্তিত হিসেবে ধরে থাকে আবহাওয়া অধিদফতর।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শীত
লিংক সফলভাবে কপি হয়েছে!