ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার কত, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ৪ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার কত, জানাল ইসি
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার কত তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ভোটারদের এ তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। এছাড়া নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি। সেই সঙ্গে চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

Advertisement

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। শুক্রবার সকাল ৮টায় শেষ হবে সব ধরনের প্রচার। আর রোববার (৭ জানুয়ারি) হবে ভোটগ্রহণ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!