[ জাতীয় ]
অগ্নিসংযোগের জবাব মানুষ ব্যালটে দেবে: মেয়র আতিক
রাজউক উত্তরা মডেল কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম
গত ৫ জানুয়ারির অগ্নিসংযোগের জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজউক উত্তরা মডেল কলেজে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।
মেয়র আতিক বলেন, ভোট আমাদের নাগরিক অধিকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। আশা করি— এটি আরো বাড়বে।
এ সময় তিনি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডেইলি-বাংলাদেশ/এএএম/ এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!