[ জাতীয় ]
স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে: বিদেশি পর্যবেক্ষক
ছবি: সংগৃহীত
ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
রোববার রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিন বিদেশি পর্যবেক্ষক।
ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে।
.png)
পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, তা শান্তিপূর্ণ এবং নিরাপদ। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সব কিছু শান্তিপূর্ণ। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে।
জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, নিয়ম মেনে স্বচ্ছভাবে ভোট হচ্ছে। ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরো অনেক ভোটকেন্দ্র ঘুরে দেখবো।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
লিংক সফলভাবে কপি হয়েছে!