[ জাতীয় ]
দেশের সব জেলায় পিঠা উৎসব শুরু ৩১ জানুয়ারি
ছবি: সংগৃহীত
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় পিঠা উৎসব-১৪৩০ শুরু হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পিঠা উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত থাকবেন।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।
.png)
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক বাশার খান। পিঠা উৎসব-২০২৪ উপলক্ষে আগামীকাল সোমবার বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে (লিফট-৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিঠা উৎসব
লিংক সফলভাবে কপি হয়েছে!