ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গ্রামীণ ব্যাংকের খতিয়ান বিলুপ্ত করে গেছেন ড. ইউনূস, তার মালিকানা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
গ্রামীণ ব্যাংকের খতিয়ান বিলুপ্ত করে গেছেন ড. ইউনূস, তার মালিকানা নেই
ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো

ড. মুহাম্মদ ইউনূস যাওয়ার আগে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান ধ্বংস ও বিলুপ্ত করে গেছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ। তিনি বলেন, ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের মালিকানা বা শেয়ার নেই।

শনিবার বিকেলে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ বলেন, ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন খতিয়ান হারিয়ে গেছে।
 
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ৫১/৫২টি। প্রতিষ্ঠানের মালিক সরকার এবং ঋণদাতা জনগণ। ড. ইউনূসের কোনো ধরনের মালিকানা বা শেয়ার নেই।
 
‘গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি; এই সাতটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ গঠন করেছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড- এই তিনটি কোম্পানি থেকে ড. ইউনূসের চেয়ারম্যান পদের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন নতুন করে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যোগ করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।’

Advertisement

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন ডেকে ড. ইউনূস অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংক তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। তবে তার এ অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে গ্রামীণ ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!