প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কাউন্সিলররা প্রতি মাসে ৪০ হাজার টাকা হারে সম্মানী পাবেন, আগে এ সম্মানী ছিল ১৫ হাজার টাকা। এছাড়া কাউন্সিলররা প্রতি সভায় উপস্থিতির জন্য ৬০০ টাকা হারে ভাতা পাবেন। তবে এ ভাতা কোনো মাসে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকার বেশি হবে না। আগে প্রতি সভায় উপস্থিতির জন্য প্রাপ্য ভাতা ছিল ৫০০ টাকা।
তবে প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তানুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে নিজস্ব তহবিল থেকে এই ভাতা দিতে হবে এবং এজন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না।
.png)
এ ব্যয়ের জন্য সব আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম হলে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।