ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি আলমগীর
ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সিটি নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ঐ কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

বুধবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে ইসি আলমগীর বলেন, এনালগ পদ্ধতি বাতিল করে, প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়ার কাজ চলছে।

Advertisement

ইসি আলমগীর বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

পরে টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর।

এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!