[ জাতীয় ]
পুলিশের ৩৭ কর্মকর্তা পেলেন পদোন্নতি
ফাইল ফটো
বাংলাদেশ পুলিশের ৩৭ জন পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি পাওয়ারা বিসিএস-পুলিশ ক্যাডারের সমমর্যাদা পেলেন।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিতে বলা হয়েছে। এরপর নতুন পদে যোগদানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!