ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঈদে বিমানের ফ্লাইট বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ৩১ মার্চ ২০২৪
ঈদে বিমানের ফ্লাইট বাড়লো
ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।। ৪ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।  

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোয় ভ্রমণ করতে পারবেন।

যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট কিনতে পারবেন।

বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!