ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৪তম বিসিএস: ফল প্রকাশের সিদ্ধান্ত নিতে পিএসসির বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ৩ এপ্রিল ২০২৪
৪৪তম বিসিএস: ফল প্রকাশের সিদ্ধান্ত নিতে পিএসসির বিশেষ সভা
ফাইল ফটো

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজই প্রকাশ হবে কি না সে সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সভাতে এই বিসিএসের ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে। 

পিএসসি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে।

পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় সদস্যদের নিয়ে চেয়ারম্যান বিশেষ সভা বসেছেন। 

Advertisement

সভায় ৪৪ তম বিসিএসের ফল প্রকাশের সিদ্ধান্ত আসতে পারে। এতে ভাইভার তারিখের ধারণা দেওয়াও হতে পারে। সভা শেষ হলে বিস্তারিত জানা যাবে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। 

এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!