ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০, ১৩ মে ২০২৪
সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী
ফাইল ফটো

চলতি বছর হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরবে গিয়েছেন।

রোববার হজ অফিস এ তথ্য জানায়।

বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ২৪টি ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৯টি ফ্লাইটে ৩ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ৫টি ফ্লাইটে ২ হাজার ৯৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ১০টি ফ্লাইটে ৩ হাজার ৬৩৯ জন হজযাত্রী।

Advertisement

হজ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ হাজার ২৫১টি ভিসা ইস্যু করা হয়েছে।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করতে নিবন্ধন করেছেন। আর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!