ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় রোমাল সৃষ্টির প্রভাবে উত্তাল সাগর, জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২৩ মে ২০২৪
ঘূর্ণিঝড় রোমাল সৃষ্টির প্রভাবে উত্তাল সাগর, জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। শক্তি বাড়িয়ে এটি শুক্রবার নিম্নচাপ, তার দু’একদিনের মধ্যেই ঘূর্ণিঝড় রোমালে রূপ নিতে পারে।

এ অবস্থায় গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারকে ফিরে আসতে এবং কাউকে গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার এই সতর্কতা দিয়েছে সংস্থাটি।

Advertisement

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

লঘুচাপটি শুক্রবার (২৪ মে) নিম্নচাপ এবং পরবর্তী দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন এটির নাম হবে ‘রোমাল’। নামটি ওমানের দেওয়া। ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আগে এর গতিপথ সুনির্দিষ্ট করা না গেলেও আবহাওয়া অফিসের গাণিতিক মডেলগুলো বলছে, এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ-মিয়ানমারের দিকে আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!