ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি বছর জনশক্তি রফতানি কমেছে প্রায় ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১১, ৭ জুন ২০২৪
চলতি বছর জনশক্তি রফতানি কমেছে প্রায় ৫ লাখ
ফাইল ফটো

গত বছরের তুলনায় চলতি বছর জনশক্তি রফতানি প্রায় ৫ লাখ কমেছে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি হয়েছিল ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন। কিন্তু ২০২৪ সালে তা এসে কমে হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৩৫ জন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে বাজেটে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য মতে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি করা হয় ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন, ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন, ২০১৬ সালে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন, ২০১৭ সালে ১০ লাখ ৮৫ হাজার ২৫ জন, ২০১৮ সালে ৭৩ হাজার ৪৮১ জন, ২০১৯ সালে ৭০ হাজার ১৫৯ জন, ২০২০ সালে ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন, ২০২১ সালে ৬ লাখ ১৭ হাজার ২০৯ জন, ২০২২ সালে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন।

Advertisement

২০১৪ সালে বাংলাদেশের জনশক্তি রফতানির ২৫ শতাংশই ছিল ওমানে। কিন্তু তা ২০২৪ সালে তা হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় সোয়া ৬ শতাংশে। অন্যদিকে ২০১৪ সালে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ২ দশমিক ৫০ শতাংশ ছিল সৌদি আরবে। ২০২৪ সালে তা এসে বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬৪ হাজার ৮৬৯ জন জনশক্তি রফতানি করেছে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!