ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১, ৩০ জুন ২০২৪
১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
ফাইল ফটো

দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে সতর্কতা সংকেত তোলা হয়েছে।

শনিবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Advertisement

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগেই বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!