ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্ত্রী-সন্তানসহ বেনজীর ও মতিউরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ২ জুলাই ২০২৪
স্ত্রী-সন্তানসহ বেনজীর ও মতিউরের সম্পদের হিসাব চেয়েছে দুদক
ফাইল ফটো

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই সঙ্গে তাদের স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাবও নোটিশে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ২১ কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের এ নোটিশ দেওয়া হয়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।

দুদক আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থাও রয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ২৩ ও ২৪ জুন হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেয় বেনজীর পরিবার।

অন্যদিকে মতিউর পরিবারকে এখন জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানো হয়নি। শিগগিরই নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বেনজীর
লিংক সফলভাবে কপি হয়েছে!