ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবসরে যাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৭, ৩০ জুলাই ২০২৪
অবসরে যাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার
বনজ কুমার মজুমদার- ফাইল ফটো

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে অবসর দিয়েছে সরকার।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে ১৯ জুলাই, ২০২৪ তারিখ হিসেবে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।

Advertisement

বনজ কুমার মজুমদার বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ২২ জানুয়ারি বনজ কুমার মজুমদারকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় সরকার। গত আট বছর পিবিআইয়ের নেতৃত্বে ছিলেন বনজ কুমার মজুমদার। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পিবিআই
লিংক সফলভাবে কপি হয়েছে!