ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ড. ইউনূসের জন্য প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৬:১৯, ৮ আগস্ট ২০২৪
ড. ইউনূসের জন্য প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণার পরপরই যমুনার চেয়ার-টেবিল, ফার্নিচার নতুন করে সাজানো হচ্ছে।

বৃহস্পতিবার ভবনটি সাজানো-গোছানোর কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

একজন পরিচ্ছন্নতাকর্মী গণমাধ্যমকে বলেন, দেশের সরকারপ্রধানের জন্য ঠিক করা হচ্ছে। আমরা মাঠের ঘাস কেটেছি, গাছগাছালি পরিষ্কার করছি। এখানে উনি থাকবেন, সেইভাবে প্রস্তুতি কাজ হচ্ছে।

Advertisement

সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা বলেন, প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল থেকেই কাজ শুরু হয়েছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বে পালনকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন। এছাড়া ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনেই থেকেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!